ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

বর্ষার বিদায়ে ভ্যাপসা গরম আবহাওয়ায়

বর্ষা মৌসুমের বিদায়ের শেষ বেলায় আবহাওয়ায় ভ্যাপসা গরম বাড়ছে। একইসঙ্গে বাড়ছে তাপমাত্রাও। এছাড়া, অক্টোবর ও নভেম্বরে বড় বড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো আলামত নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১০ অক্টোবর) অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দৈনিক আমাদের মাতৃভূমি কে এসব তথ্য জানান। হঠাৎ করে তাপমাত্রা বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চলতি মৌসুমের বিদায় বেলা চলে এসেছে। কিছুদিনের মধ্যেই বর্ষা পুরোপুরি বিদায় নেবে। এজন্য এই সময়ে ভ্যাপসা গরমের সঙ্গে তাপমাত্রা একটু বেশি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা জানেন অক্টোবর ও নভেম্বর মাসে সাগরে সিস্টেম তৈরি হয়। সেখান থেকেই সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সব বড় বড় ঘূর্ণিঝড় অক্টোবর ও নভেম্বর মাসে তৈরি হয় বলে জানান এ আবহাওয়াবিদ।

এক মাসে সাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাগরে এখন যেসব সিস্টেম আছে, সেগুলো স্থায়ী নয়। আজ যেটা দেখবেন সেটা কাল নাও থাকতে পারে। আবহাওয়া অফিস যখন কিছু বলে, অবশ্যই বিবেচনা করে বলে। মানুষকে বিব্রত করার মতো কিছু আবহাওয়া অফিস বলে না। সাগরে এখনও ঘূর্ণিঝড় হওয়ার মতো অর্গানাইজ কোনো সিস্টেম হয়নি। এ ধরনের কিছু হলে আমরা জানাব।’

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল, রাজশাহী আর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।’

নাজমুল হক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯১ মিলিমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

বর্ষার বিদায়ে ভ্যাপসা গরম আবহাওয়ায়

আপডেট সময় ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২