ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩, আহত আরও ৩ শতাধিক

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। শক্তিশালী এই ভূমিকম্পের আঘাতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ শতাধিক মানুষ।

শনিবার (২৮ জানুয়ারি) তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প আঘাত হনে। পশ্চিম এশিয়ার এই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে। ওই শহরেরই বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার প্রধানের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ হতাহতের এই সংখ্যা জানিয়েছে। ইরানের জরুরি পরিষেবার একজন কর্মকর্তা রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। সেসব এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

এরপর ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন নগরী বাম প্রায় মাটির সাথে মিশে যায়। এতে এই শহরে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া ২০১৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে ৬০০ জনের বেশি মানুষ নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ৯ হাজারের বেশি মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩, আহত আরও ৩ শতাধিক

আপডেট সময় ১২:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩