ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

গণ ছাঁটাই: যুক্তরাষ্ট্রে অবস্থান অনিশ্চিত হাজার হাজার ভারতীয়র

গুগল, মাইক্রোসফট, মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো গত কয়েক মাসে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এর মধ্যে রয়েছে অসংখ্য ভারতীয়ও।

এ গণ ছাঁটাইয়ের মারাত্মক প্রভাব পড়েছে প্রযুক্তিখাতে কর্মরত ভারতীয়দের ওপর। এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করাই অনিশ্চিত হয়ে গেছে তাদের। কারণ যেসব ভারতীয় যুক্তরাষ্ট্রে কাজ করতে গেছেন তারা গেছেন বিশেষ ভিসায়। তাদের ভিসায় উল্লেখ আছে কেউ চাকরিচ্যুত হলে তাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য কোথাও কাজে যোগ দিতে হবে, নয়ত যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রযুক্তিখাতে কর্মরত প্রায় ২ লাখ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ইন্ডাস্ট্রি ইনসাইডারের দেওয়া তথ্য অনুযায়ী, ছাঁটাইকৃতদের মধ্যে ৩০ থেকে ৪০ ভাগই ভারতীয়।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি হলো অ-অভিবাসী ভিসা। এই ভিসার মাধ্যমে বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশিদের যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো নিয়োগ দিতে পারে। আর এ ভিসার অধীনে প্রযুক্তি কোম্পানিগুলো প্রতি বছর কয়েক হাজার ভারতীয় ও চীনাকে নিয়ে আসে।

এইচ-১বি ভিসাধারী যারা আছেন তাদের অবস্থা দিন দিন কঠিন হচ্ছে। কারণ তাদের মাত্র ৬০ দিনের মধ্যে নতুন চাকরি পেতে হবে। এ্ই সময় পেরিয়ে গেলে ভারতে ফিরে আসতে হবে। কিন্তু এখন যেহেতু প্রযুক্তি কোম্পানিগুলো উল্টো ছাঁটাই করছে সেখানে নতুন করে চাকরি পাওয়াটা অনেকটা অসম্ভবই মনে করছেন অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

গণ ছাঁটাই: যুক্তরাষ্ট্রে অবস্থান অনিশ্চিত হাজার হাজার ভারতীয়র

আপডেট সময় ০১:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩