ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫০ লাখ টাকার চুক্তিতে খাগড়াছড়ির ডিএফও পদ বাগালেন তারিকুল ইসলাম ঢাকা মেডিকেলে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শুনলেন দুদক চেয়ারম্যান আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ জব্দ চৌদ্দগ্রামে ৬৩ লাখ টাকার ভারতীয় বাজি ও যানবাহন আটক রুকনদের ভোটে চট্টগ্রাম জামায়াতের নেতৃত্বে পুরোনো মুখ জন্মদিনে বিরাট কোহলির ১০ অনন্য রেকর্ড, যা ভাঙা কঠিন পাহাড়তলী, সিডিএ মার্কেট-অলংকারসহ বিভিন্ন গার্মেন্টসে বেতন অনিয়ম ডিপিডিসির এমডি পদে পছন্দের ব্যক্তি বসানোর তোড়জোড় রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ ও ইসরায়েল ইস্যু: ভ্যান্স

মৌলভীবাজারে ডিবির অভিযানে ভারতীয় নাসির বিড়িসহ গ্রেফতার দুই

রবিবার (২১ আগস্ট ২০২২) মৌলভীবাজার জেলা গেয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার ০১নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকার মেসার্স আলহাজ্ব আব্দুর রাজ্জাক এন্ড কোং এর ফিলিং ষ্টেশনের সামনে থেকে প্রায় দুই লক্ষ বায়ান্ন হাজার শলাকা নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুজন হলো ১. মোঃ জামাল আহমদ (২১) ও ২. মোঃ জুয়েল আহমদ (২০)। তারা দুজনেই সিলেট জেলার গোয়াইনঘাট থানার ৬ নং ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। উদ্বারকৃত অবৈধ নাসির বিড়ির মূল্য প্রায় ৬ লক্ষ ত্রিশ হাজার টাকা। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম দৈনিক আমাদের মাতৃভূমিকে জানান, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই নাসির বিড়িসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ লাখ টাকার চুক্তিতে খাগড়াছড়ির ডিএফও পদ বাগালেন তারিকুল ইসলাম

মৌলভীবাজারে ডিবির অভিযানে ভারতীয় নাসির বিড়িসহ গ্রেফতার দুই

আপডেট সময় ০১:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২