ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’

একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডে দেশে অনেক কিছু হচ্ছে মনে হলেও আসলে কিছু হচ্ছে না বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘পলাতক আওয়ামী লীগাররা নন-পলাতক আওয়ামী লীগারদের জন্য বিপদ তৈরি করছেন। ফেসবুকে তারা শোরগোল করছেন, আগুন দিচ্ছেন, লাইভ করছেন—তাতে অনেকের কাছে মনে হচ্ছে অনেক কিছু হচ্ছে, আসলে দেশে কিছুই হচ্ছে না।’

যারা অপরাধ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের খুঁজে বের করবে বলেও জানান তিনি। আর শেখ হাসিনা কি আসতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘মোটেও না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৪:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬