ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।

ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় ঘটে যাওয়া একটি সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর মিলেছে বলেও জানান তিনি।

ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬