ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের

‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

বলিউডে পা রাখার পর এক দশক পূর্ণ হতে যাচ্ছে অভিনেত্রী ফাতিমা সানা শেখের। আগামী মাসে তাঁর ক্যারিয়ারের এই বিশেষ সময় পূর্ণ হওয়ার পাশাপাশি আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমারও ১০ বছর পূর্ণ হবে। এই সিনেমার হাত ধরেই পরিচিতি ও কাজের সুযোগ পেয়েছিলেন ফাতিমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

‘দঙ্গল’-এর আগে ফাতিমা ছিলেন একেবারেই অপরিচিত। বলিউডের সঙ্গে আগে থেকে তাঁর কোনো সংযোগ ছিল না; কোনো তারকার আত্মীয়ও নন। ফাতিমার মতে, এই একটি সিনেমাই তাঁর ক্যারিয়ার তথা জীবন ঘুরিয়ে দিয়েছে।

ফাতিমা বলেন, ‘এই সিনেমা আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে, আমাকেও। আমি সুযোগ, স্বীকৃতি ও সম্মান পেয়েছি। এটি নিঃসন্দেহে আমার জীবন বদলে দিয়েছে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘দঙ্গলের আগে পর্যন্ত আমি কেউ ছিলাম না। কিন্তু সিনেমাটির পর আমি এমন অবস্থানে পৌঁছাই, যেখানে নিজের পছন্দমতো কাজ বেছে নিতে পারতাম। এর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ এমন সুযোগ সচরাচর আসে না।’

বহিরাগত হয়েও এমন কাজের সুযোগ পাওয়াকে অনেক বড় বিষয় বলে মনে করেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আউটসাইডার হিসেবে গতানুগতিক রোমান্টিক গল্প নয়, বরং সত্যিই চ্যালেঞ্জিং একটি সিনেমায় কাজের সুযোগ পাওয়া অনেক বড় বিষয়। বিশেষ করে একটি মেয়ের জন্য শারীরিক ও মানসিকভাবে এত কঠিন চরিত্র খুব একটা লেখা হয় না। এটি ছিল জীবনে একবারই পাওয়া যায়, এমন একটি চরিত্র।’

অভিনেত্রী ফাতিমা আরও জানান, সিনেমাটির প্রভাব এতটাই ব্যাপক ছিল যে ১০ বছর পরও তার রেশ রয়ে গেছে। তাই ফাতিমার কাছে সময়টা এত দীর্ঘ বলে মনে হয় না। এখনও অনেক পরিবার তাদের ৫-৬ বছরের সন্তানদের তাঁর অভিনীত এই সিনেমা দেখান বলেও দাবি করেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২৫ সালে বেশ ব্যস্ত ছিলেন ফাতিমা। সে বছর মুক্তি পায় তাঁর অভিনীত ‘মেট্রো… ইন দিনো’, ‘আপ জ্যায়সা কোই’ ও ‘গুস্তাখ ইশক’ সিনেমা। আবার চলতি বছর ক্রাইম সিরিজ ‘হুংকার: দ্য রোর’ দিয়ে ওয়েব সিরিজের জগতে পা রেখেছেন তিনি। এতে তিনি পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত

‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক

আপডেট সময় ০৩:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬