তামিলনাড়ু রাজ্যের সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বিবাহিত পুরুষ কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে তামিলনাড়ু সরকার। এতে বলা হয়েছে, শিশুর জন্মের ১৫ দিন আগে অথবা জন্মের পর প্রথম ছয় মাসের মধ্যে এ ছুটি নেওয়া যাবে।
তামিলনাড়ুর নারী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। তবে পুরুষরা এত দিন এ ধরনের কোনো সুবিধা পেতেন না। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ক্ষমতায় আসার পরই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।
সরকার এক বিবৃতিতে বলেছে, নারীরা মাতৃত্বকালীন ছুটি নিয়ে সন্তানকে বড় করতে যে ভূমিকা রাখেন, এখন থেকে বাবারাও পিতৃত্বকালীন ছুটি নিয়ে একইভাবে ভূমিকা রাখতে পারবেন।
সূত্র: দ্য হিন্দু
বিনোদন ডেস্ক 























