ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার

‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমায় অ্যাকশন, নাটকীয়তা ও তারকাদের সমাগম—সবই থাকছে। তবে এটি বাণিজ্যিক ঘরানার সিনেমা হওয়ায় গল্পের সবকিছুতে যুক্তি খুঁজতে গেলে দর্শকদের কিছুটা ছাড় দিতে হবে—এমনটাই মনে করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের আগামী সিনেমা ‘কিং’ নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন অভিনেতা।

সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত শাহরুখ। সম্প্রতি মেটার আয়োজনে ‘হাউস অব ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে প্রকাশ করেন ‘কিং’-এর দ্বিতীয় গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’। সেখানে করণ জোহর ও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আড্ডায় সিনেমাটি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

দর্শকরা ‘কিং’ থেকে কী প্রত্যাশা করতে পারেন, এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘পরিবারের সবাই মিলে সিনেমাটি দেখতে যেতে পারবেন। এতে অনেক নাটকীয়তা ও প্রচুর অ্যাকশন রয়েছে, যার কিছুই এখনো দেখাইনি। আপনারা গানগুলো শুনেছেন। সিনেমায় অনেক তারকা রয়েছেন। তাঁদের নাম এখনই বলছি না।’

সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর সঙ্গে আগে কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শাহরুখ। অভিনেতার ভাষ্য, সিদ্ধার্থ তাঁর সঙ্গে দারুণ কিছু সিনেমা বানিয়েছেন। আশা করছেন, দর্শক ‘কিং’ উপভোগ করবেন। এটি একটি ভালো সিনেমা, যা দেখে দর্শকদের আনন্দ হবে। তবে বাণিজ্যিক সিনেমা হওয়ায় গল্পের যুক্তি এদিক-ওদিক হলেও সমস্যা নেই। এর বাইরেও সিনেমাটিতে বেশ কিছু ভালো বিষয় রয়েছে।

কেন ‘কিং’ বেছে নিলেন শাহরুখ?

‘কিং’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটি কারণের কথা জানিয়েছেন শাহরুখ। প্রথম কারণ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়জীবনের শুরুতে নিজেকে খুব একটা সুদর্শন মনে করতেন না। তখন নায়ক হওয়ার প্রস্তাব পাওয়াকে ব্যক্তিগতভাবে বড় প্রাপ্তি হিসেবে নিয়েছিলেন। কারণ, তাঁর মতো সাধারণ চেহারার একজন মানুষও নায়ক হতে পারেন, বিষয়টি তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

শাহরুখের কথায়, ‘ইন্ডাস্ট্রিতে আসার সময় আমি ভাবতাম, আমি দেখতে ভালো নই। তখন নায়ক হওয়ার প্রস্তাব পেয়ে বিষয়টি আমি খুব ব্যক্তিগতভাবে নিয়েছিলাম। আমার মতো সাদামাটা চেহারার কেউ নায়ক হতে পারে! তাই এটাকে আমি খুব যত্ন করে আগলে রাখি। আমি সব সময় নায়কের মতো করেই নায়কের চরিত্রে অভিনয় করতে চাই।’

দ্বিতীয় কারণ হিসেবে সহ-অভিনেত্রীদের সঙ্গে বয়সের ব্যবধানের কথা তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে একটি সিনেমার শুটিংয়ের মজার ঘটনা স্মরণ করেন শাহরুখ। ওই সিনেমার নাম বা নায়িকার পরিচয় প্রকাশ না করে তিনি বলেন, “একটি দৃশ্যে নায়িকার কাছে নিজের ভালোবাসার কথা জানাচ্ছিলেন তিনি। এমন সময় মনে মনে প্রশ্ন জাগে, ‘কাল সকালের গণিতের বাড়ির কাজ শেষ করেছ তো, মা?’”

এ ঘটনা বলতে গিয়ে হেসে দেন অভিনেতা। তাঁর ভাষ্য, “যেসব মেয়ের সঙ্গে অভিনয় করছিলাম, তাদের সঙ্গে আমার বয়সের ব্যবধান এত বেড়ে গিয়েছিল যে আমার মনে হলো, নিজের বয়সের চরিত্রেই অভিনয় করা উচিত। আমার বয়স এখন ৬১। আর ৬১ বছর বয়সী একজন মানুষ যতটা কুল হতে পারে, ততটাই কুল হতে চাই। আজ আমি যদি বসি, উঠে দাঁড়াই, কোনো সংলাপ বলি, তারপরও যেন পৃথিবীর সব মেয়ের কাছে প্রাসঙ্গিক মনে হই। কারণ, আমার মেয়ে সুহানাও এই সিনেমায় আছে। সব মেয়ে যেন ভাবে, ‘আমার বাবা এমন হওয়া উচিত’। এটাই ‘কিং’ করার কারণ।”

যারা শাহরুখের কাছে আরও গম্ভীর ও চিন্তাশীল বিষয়বস্তুর সিনেমা প্রত্যাশা করেন, তাঁদের কথাও অনুষ্ঠানে উঠে আসে। এর জবাবে অভিনেতা বলেন, তিনি মূলত একজন বিনোদনদাতা। দর্শক যেন সিনেমার কোনো অংশে নাচতে পারেন, কোনো অংশে কাঁদতে পারেন, গানের সঙ্গে গলা মেলাতে পারেন এবং গল্পের নাটকীয়তা ও আবেগ অনুভব করতে পারেন—সেটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ

‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের

আপডেট সময় ০২:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬