ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট

গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল অবদানে সবার ওপরে রয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। তাঁর পরের অবস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল অবদান ২৬টি, এমবাপ্পের ২৫টি।

অপ্টার তথ্য অনুযায়ী, ইয়ামাল চলতি মৌসুমে ১৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি। অন্যদিকে এমবাপ্পের গোল ২০টি, অ্যাসিস্ট ৫টি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও দারুণ ছন্দে আছেন এই দুই তারকা।

রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ৭৯ ম্যাচে ৭০ গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রতিযোগিতাটিতে এর চেয়ে দ্রুত ৭০ গোল করতে পারেননি কেউ। তবে ২০১৭ সালে বার্সেলোনার সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজও ৭৯ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছেছিলেন।

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। উয়েফা সুপার কাপের ম্যাচে আতালান্তার বিপক্ষে গোল করে ক্লাবটির হয়ে গোলের খাতা খোলেন তিনি। প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে করেন ৪৪ গোল। জেতেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। পরের মৌসুমেও ৪২ গোল করে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন।

২০২৬ সালের এপ্রিলে রিয়ালের হয়ে ১১৬ ম্যাচে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন এমবাপ্পে। চলতি মৌসুমেও গোল করে যাচ্ছেন তিনি। তবে শনিবার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তাঁর গোলটি দলকে হার থেকে বাঁচাতে পারেনি। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরেছে রিয়াল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল

আপডেট সময় ০১:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬