ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

ওয়ানডে ও টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। এবার টেস্ট ক্রিকেটকেও জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন উইকেটরক্ষক-ব্যাটার। আজ বিসিবির পরিচালনা পর্ষদের এক সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মুশফিকের এমন সিদ্ধান্তে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে সমাপ্তি ঘটছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

মিরপুরের প্রথম টেস্টটি বাংলাদেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকবে।

মুশফিকের বিদায় নিয়ে তামিম বলেছেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসরে যাচ্ছে। মুশফিক বেশ কয়েক দিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানায়। এরপর আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।’

অবসরের কথা মুশফিক নিজের মুখেই বলুক, এমনটা চেয়েছিলেন তামিম। তবে ৩৯ বছর বয়সী সাবেক অধিনায়ক অনুরোধ করেন তামিমকে জানানোর জন্য। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের মুখেই অবসরের ঘোষণা দিতে। একই সঙ্গে তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ সেবক।

আমি চেয়েছিলাম, তার বিদায়টা যথাযথভাবে হোক। মুশফিকের অনুরোধেই আমাকে এই ঘোষণা দিতে হচ্ছে। তার অনুরোধে জানাচ্ছি, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে মুশফিকের শেষ টেস্ট।’

২০০৫ সালে লর্ডসে অভিষেক হওয়া মুশফিক এখন পর্যন্ত ১০৮ টেস্ট খেলেছেন। শততম টেস্ট খেলা বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তিনি। দেশের হয়ে সর্বোচ্চ ৭০৬২ রানও তাঁরই। মিরপুরে সেই সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়তে যাচ্ছে। বিদায়ী ম্যাচটা কতটা রাঙাতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের

আপডেট সময় ০৮:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬