ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত

অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল

রংপুরের মিঠাপুকুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মহড়া ও টহল অভিযান পরিচালনা করেছে মিঠাপুকুর থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ১৪ নং দুর্গাপুর ও ৭ নং লতিফপুর ইউনিয়নসহ অধিকাংশ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের এই তৎপরতা চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি, চিহ্নিত অপরাধী চক্র এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে পুলিশের এই বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধ দমনে উপজেলার সবকটি ইউনিয়ন ও প্রতিটি এলাকায় পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। উপজেলার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে মিঠাপুকুর থানা পুলিশ সর্বদা মাঠে তৎপর রয়েছে। পুলিশের এমন সক্রিয় অবস্থানে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার ঢাকায় আসছেন শাকিরা?

অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল

আপডেট সময় ০৮:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬