ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটের উৎসব, আট বছর পর ইউনিয়নের নির্বাচন লামায় চলমান মামলার জমিতে বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতবাড়ি নির্মাণ ও জবরদখলের অভিযোগ রংপুরে একই সড়কে ৪ বাসে আগুন, ব্যবসা ছাড়তে চান মালিক জাহাঙ্গীর আলম লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত, সভাপতি জুন্নুন, সাধারণ সম্পাদক জাকির পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!!

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্যসহ মোসাঃ মাহিরন বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় তাঁর স্বামী ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোঃ শাকিউল হক (৩৯) পালিয়ে যান।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাত ৩টার দিকে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামুশা এলাকায় তাঁদের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, চামুশা এলাকার শাকিউল হকের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালালে এসআরবির উপস্থিতি টের পেয়ে শাকিউল হক পালিয়ে যান। তবে তাঁর স্ত্রী মাহিরন বেগমকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তার মাহিরন বেগমের দেওয়া তথ্য ও দেখানো মতে বসতবাড়ির শয়নকক্ষে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ১৮৩ বোতল।

প্রাথমিক তদন্তে এসআরবি জানায়, শাকিউল হক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলেন। গ্রেপ্তার নারী ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী

ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!!

আপডেট সময় ০৭:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬