ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটের উৎসব, আট বছর পর ইউনিয়নের নির্বাচন লামায় চলমান মামলার জমিতে বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতবাড়ি নির্মাণ ও জবরদখলের অভিযোগ রংপুরে একই সড়কে ৪ বাসে আগুন, ব্যবসা ছাড়তে চান মালিক জাহাঙ্গীর আলম লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত, সভাপতি জুন্নুন, সাধারণ সম্পাদক জাকির পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকায় একটি জঙ্গল থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা রাণীনগর সদর ইউনিয়নের হাতিরপুল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি জঙ্গলের ভেতর থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা বস্তুগুলো রাণীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুগুলো জব্দ তালিকাসহ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না এবং সেগুলো সক্রিয় অবস্থায় রয়েছে কি না, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী

নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় ০৭:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬