ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভাণ্ডারসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহান স্বাক্ষরিত এক নির্দেশনায় সম্প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব স্থাপনায় বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখতে ইতোপূর্বে বিভিন্ন সময়ে জারি করা সার্কুলারে উল্লিখিত কার্যক্রম আরও জোরদার করতে হবে।

নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড এবং ঝুঁকিপূর্ণ (ভালনারেবল) পয়েন্টগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ে দায়িত্ব পালনকারী কর্মচারী ছাড়া অন্য কারও এসব স্থানে প্রবেশের সুযোগ রাখা যাবে না।

এতে আরও বলা হয়েছে, আগত অতিথিদের বডি মেটাল ডিটেক্টরসহ অন্যান্য যন্ত্রের মাধ্যমে তল্লাশি করে পরিচয় নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল ব্যক্তির তদারকিতে প্রয়োজনে তাঁদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে। তবে মূল কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা)-তে কোনো অবস্থাতেই বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া যাবে না। পরিচয় নিশ্চিত ও দেহ তল্লাশির পর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হলে অবশ্যই ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে।

বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে।

বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে তাঁদের আগমনের উদ্দেশ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য দর্শনার্থীর নাম, পূর্ণ ঠিকানা, কার কাছে এবং কী কাজে এসেছেন, সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীর-সংলগ্ন এলাকার ঝোপঝাড় পরিষ্কার এবং ওয়াচ টাওয়ারগুলোতে দায়িত্ব পালন নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড, ভাণ্ডার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাগ কিংবা অন্য কোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের সময় যথাযথভাবে তল্লাশি করতে হবে। এসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তাবাতি সার্বক্ষণিক কার্যকর রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা টহল জোরদার করতে বলা হয়েছে। তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের তদারকির বিবরণ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার বিদ্যমান বিধানও যথাযথভাবে পালন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কোনো ব্যক্তির সন্দেহজনক চলাফেরা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বিপিডিবির আওতাধীন বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

আপডেট সময় ০২:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬