ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক আজ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ আমন্ত্রণ জানানো হয়েছে ১৮টি দলকে। টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ইসির।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে সংলাপ শুরু হয়।

এর আগে সকাল থেকেই একে একে নির্বাচন ভবনে আসেন রাজনৈতিক দলের নেতারা। সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সব পক্ষের সহযোগিতা ছাড়া ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তিনি অংশীজনদের সহযোগিতা চান।

সিইসি বলেন, নির্বাচনে যত রকম চ্যালেঞ্জই আসুক, তা সবাই মিলে মোকাবিলা করতে হবে।

প্রথম দিনের সংলাপে এখন পর্যন্ত জামায়াত ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি অংশ নেননি। জামায়াতে ইসলামী এককভাবে নয়, জোটগতভাবে তাদের আমন্ত্রণ জানাতে ইসির কাছে চিঠি দিয়েছে। যদিও এনসিপি ও এবি পার্টির এ বিষয়ে মতভেদ রয়েছে।

আগামীকাল বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে রয়েছে ১ হাজার ৪২টি ইউনিয়ন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

আপডেট সময় ১২:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬