ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম রেজওয়ানুল-জোহরার বিশেষ টোকেনেই বৈধ হয় বিএমইটির সব অবৈধ অপকর্ম জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক আজ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় দেশীয় অস্ত্রের মুখে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গত রাতে (শনিবার) আমরা একজনকে আটক করেছি। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ববি হাজ্জাজের সহকারী ও ভুক্তভোগী রাব্বি আল রাফসান মামলা করেন। তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী এবং ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী বলে জানা গেছে।

ভুক্তভোগী ও মামলার বাদী রাব্বি আল রাফসানের দাবি, মাস্টার্সের ক্লাস থাকায় শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা এসে তাঁর পথরোধ করে। ওই অটোরিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে তাঁর কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী আরও জানান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের রাজনৈতিক দলের ব্যক্তিগত সহকারী তিনি। বিষয়টি প্রতিমন্ত্রীও অবগত রয়েছেন। এরই মধ্যে তিনি থানায় কথা বলেছেন। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

আপডেট সময় ১২:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬