চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবু সাঈদ, উপজেলা বিএমডিএ প্রকৌশলী মো. লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, আরডিও মো. সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. আজমীর শেখ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. পিয়ার জাহান, মো. ইয়াসিন আলী শাহ ও আলহাজ মো. মোজাম্মেল হক চুটু।
এ ছাড়া বিজিবির জেকে পোল্লাডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার মো. নাঈমুল হক ও চাঁনশিকারী কোম্পানি কমান্ডার সুবেদার মো. রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্রীকৃষ্ণ তলাপাত্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এম. এস. আই. শরীফ-ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ),প্রতিনিধি 





















