ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দরপত্র কারসাজি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন, বেনামে ঠিকাদারি এবং ঠিকাদারদের হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদারদের অভিযোগ অনুযায়ী, প্রায় ৩২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে ৭ শতাংশ কমিশন দাবি, ৩৫ লাখ টাকা হাতবদল এবং নানা অনিয়মের মাধ্যমে তিনি দপ্তরটিকে কার্যত ব্যক্তিগত লাভের হাতিয়ারে পরিণত করেছেন। এ ঘটনায় ২৪ জন ঠিকাদার লিখিত অভিযোগ করেছেন এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের আবেদন জানানো হয়েছে।

কমিশন বাণিজ্য ও দরপত্রের অনিয়ম: ঠিকাদারদের একটি অংশের অভিযোগ, নিজস্ব বলয়ের কয়েকজন ঠিকাদারের যোগসাজশে মো. শহিদুল ইসলাম কাজ পাইয়ে দেওয়া, বিল ছাড় এবং জামানতের চেক পরিশোধের প্রতিটি ধাপে হিসাব কষে কমিশন আদায় করেন। ভবন নির্মাণ থেকে শুরু করে দরপত্র ও বিল ছাড়—সর্বত্রই তার কমিশন-বাণিজ্যের প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি দপ্তরের সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীরাও সমঝোতার নামে বিভিন্ন পর্যায়ে অনৈতিক সুবিধা নিচ্ছেন বলে দাবি করা হয়েছে।

বেনামে কাজ বাগিয়ে নেওয়া ও ভুয়া ভাউচার: নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার জানান, বরিশালের বাবুগঞ্জ, আগৈলঝাড়া, মেহেন্দিগঞ্জ ও মুলাদীতে কারিগরি স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন প্রকল্পের আওতায় বাবুগঞ্জ ও আগৈলঝাড়ার দুটি কাজ মো. শহিদুল ইসলাম বসুন্ধরা হাউজিং (প্রাঃ) লিঃ নামের একটি ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে নিজের নিয়ন্ত্রণে নেন। পরে ২৬ কোটি টাকার ওই দুটি কাজ ৭ শতাংশ কমিশনের বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ঠিকাদারদের দাবি, বরিশালে যোগ দেওয়ার পর থেকেই তিনি অতিরিক্ত ব্যয় প্রাক্কলন তৈরি করে বাছাই করা উন্নয়ন কাজ কৌশলে নিজের নামে নিয়ে বিক্রি করে আসছেন। পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব ভবন সংস্কারের প্রায় চার কোটি টাকার প্রকল্পে প্রকৃত ঠিকাদারদের পাওনা আটকে রেখে অন্য প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ তুলে নেওয়ার অভিযোগও উঠেছে।

সার্কিট হাউজে ৩৫ লাখ টাকা লেনদেন ও নিখোঁজ কাণ্ড: গত বছরের ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রকৌশলী মকিতুল ইসলামের সঙ্গে বরিশাল সার্কিট হাউজে অবস্থান করছিলেন নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। ঠিক সেই সময়ে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি কমিশনের অগ্রিম বাবদ ৩৫ লাখ টাকা ওই দপ্তরের কম্পিউটার অপারেটর রাশেদের কাছে জমা দেন। অভিযোগ অনুযায়ী, পুরো ৩৫ লাখ টাকা নিয়ে কম্পিউটার অপারেটর রাশেদ উধাও হয়ে গেলে দপ্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এই কমিশন-বাণিজ্যের বিষয়টি সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। তবে এই ৩৫ লাখ টাকা কেন রাশেদুলের কাছে দেওয়া হলো এবং কেনই বা তা প্রকৌশলীর ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়নি—এমন প্রশ্ন এখন পুরো নগরীতে ঘুরপাক খাচ্ছে।

মানববন্ধন, রাজনৈতিক বিতর্ক ও নেপথ্যের পৃষ্ঠপোষকতা: এই অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গত ২২ ও ২৩ সেপ্টেম্বর বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ থেকে নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়। বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা ও পাল্টাপাল্টি বক্তব্য দেখা দিয়েছে; মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সংশ্লিষ্টদের ভাষ্য, বরিশালে যোগ দেওয়ার পর থেকেই তিনি এভাবে অনিয়মের বলয় গড়ে তুলেছেন এবং সেই প্রভাব অটুট রাখতে ঢাকাস্থ সাবেক প্রধান প্রকৌশলী আলতাফ হোসেনকে প্রতি সপ্তাহে ইলিশের ঝুড়ি পাঠাতেন। এর ফলে তিনি কোনো নিয়মকানুনের তোয়াক্কা করতেন না বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ক্ষোভ ও অভিযুক্তের বক্তব্য: স্থানীয়দের মতে, শিক্ষার উন্নয়নের নামে বরিশালে কার্যত “দুর্নীতির ইঞ্জিনিয়ারিং” চলছে। একদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রয়োজনীয় বই-খাতার অভাবে ভুগছে, অন্যদিকে শহিদুলের কার্যালয়ে বিলাসী আসবাবপত্র আর কাগজে-কলমে কোটি কোটি টাকার কাজের হিসাব দেখা যাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আসলে শিক্ষার উন্নয়ন করছে, নাকি শহিদুল সাহেবের ব্যাংক ব্যালান্স বাড়াচ্ছে? তবে এসব অভিযোগের বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক

কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

আপডেট সময় ০৩:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬