ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজে গতকাল রোববার সকাল ১১টায় কলেজের হলরুমে কলেজভিত্তিক ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর (পিভিএম)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি, শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্ম ও কলেজশিক্ষার্থীদের এ ধরনের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ তাদের আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মানুবর্তিতা মেনে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে ও জনকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশীদ সিদ্দীক। এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক এমদাদুল হক দুলু, উম্মে কালিমা, শাহিন প্রমুখ।

বান্দাইখাড়া ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্য, কলেজশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা অংশ নেন। এবারের ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে ৪৫ জন ছেলে ও ৩৫ জন মেয়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় ০৪:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬