ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের: শফিকুল ইসলাম মাসুদ

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এই সরকার জনগণের সরকার নয়, এটি সিন্ডিকেটের সরকার। এই সরকার সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু পরিচালনা করছে। এমনকি দলের অনেক এমপি-মন্ত্রীও জানেন না, বর্তমান সরকার কীভাবে দেশ পরিচালনা করছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সিলিন্ডার গ্যাস, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধি হয়েছে। শুধু তা-ই নয়, আমাদের দেশে আপনারা খেয়াল করবেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে শুধু গ্যাসের দামই বাড়ে না। গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে সবকিছুর দাম চক্রবৃদ্ধির হারে আমাদের বাজারগুলোতে বাড়িয়ে দেওয়া হয়। কারণ, এই সরকার গ্যাসের যে মূল্যবৃদ্ধি করে, এর সঙ্গে সরকারের একটি সিন্ডিকেট জড়িত। ওই সিন্ডিকেটের সঙ্গে বাজার সিন্ডিকেট সম্পৃক্ত। তারা যখন সেখানে এক টাকা বৃদ্ধি করে, সঙ্গে সঙ্গে বাজারের দ্রব্যমূল্য বাড়ানোর জন্য বার্তা দিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমাকে একজন বলেছে, ভাই, এই সরকার শুধু গ্যাস সিন্ডিকেট করে না, এই সরকার শুধু বাজার সিন্ডিকেট করে না, এই সরকার শুধু চাঁদাবাজির সিন্ডিকেট করে না, এই সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হন। ওই সিন্ডিকেট তাঁকে পরিচালনা করে। এমনকি দলের লোকেরাও, অনেক এমপি-মন্ত্রী পর্যন্ত জানেন না, এই বর্তমান সরকার কীভাবে দেশ পরিচালনা করছে। এটা বিএনপি সরকার না, এটা জনগণের সরকার না। জনগণ বলতে শুরু করেছে, এটা একটা সিন্ডিকেটের সরকার।’

বাজার পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘এই সিন্ডিকেটের সরকার সবকিছু সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা করছে। গ্রামের যে ফসলের দাম ৫ টাকা, সেই ফসল ঢাকায় আসার পর দাম হয়ে যায় ৭৫ টাকা। মাঝখানের ৭০ টাকা বর্তমান সরকারের সিন্ডিকেট এবং অতিরিক্ত চাঁদাবাজির কারণে সাধারণ জনগণকে বহন করতে হচ্ছে।’

শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রমিকদের এই আন্দোলনে ২৫ হাজার, ৩০ হাজার টাকা দেওয়া কোনো ব্যাপার নয়। যদি বর্তমান সরকারের চাঁদাবাজরা শিল্পাঞ্চল থেকে চাঁদাবাজি বন্ধ করে, তাহলে শ্রমিকদের ৩০ হাজার টাকা দেওয়া শিল্পমালিকদের পক্ষে সম্ভব। চাঁদাবাজির কারণে এটা দেওয়া সম্ভব হচ্ছে না।’

সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘এই অবিচার, এই জুলুম, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—চাইলেই তারা মাসের মধ্যে দুইবার, তিনবার করে গ্যাসের মূল্য বাড়িয়ে নিতে পারেন। অথচ তাদের কথা ছিল, ৩১ দফায় উল্লেখ ছিল, দুই বছরের মধ্যে তারা গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করবেন না।’

তিনি আরও বলেন, ‘এই সরকার শুরু থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, মুনাফেকি এবং প্রতারণা করে যাচ্ছে। এই সরকারের কোনো জবাবদিহি নেই। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ধোঁকাবাজি ও মুনাফেকির সরকার।’

২০২৪ সালের গণ-আন্দোলনের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘এই ধোঁকাবাজ সরকারের বিরুদ্ধে আমাদের ২০২৪ সালের গণ-আন্দোলন হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আরেকটি জুলাই ঠেকানোর জন্যই সংবিধানের সংশোধন প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী, ভালো করে কান খুলে শোনেন, এই একই কথা শেখ হাসিনা বলেছিলেন। তিনি নিজের পছন্দমতো সংবিধান সংশোধন করেছিলেন। সংবিধান সংশোধন করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারেননি। সুবিধামতো পদত্যাগও করতে পারেননি। মিথ্যা দেশত্যাগ পর্যন্ত করতে হয়নি। তাঁর এই অন্যায়ের কারণে জনগণের রোষানলে পড়ে সকালের খাবার রেখে দুপুরে তাঁকে দেশত্যাগ করতে বাধ্য হতে হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, ‘আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনাকে সেই পথের পথিক হতে হবে। আপনি সংবিধান সংশোধন করে জুলাই ঠেকানোর প্রক্রিয়ায় যাচ্ছেন না। বরং আরেকটি জুলাইয়ের আগে আরেকটি জুন, এমনকি আরেকটি মাস হবে, আরেকটি এপ্রিল মাস হবে, আরেকটি ফেব্রুয়ারি-মার্চ মাস হবে। যে মাস, যে ফেব্রুয়ারি, যে এপ্রিল, যে মে, যে জুন আপনার জন্য আরেকটি ধ্বংসের পরিণতি বয়ে আনতে পারে।’

সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য জনগণের কথায় কর্ণপাত করুন। সংবিধান সংস্কারের জন্য বিরোধী দলসহ সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে বসুন। আগামীকাল থেকে সংসদ শুরু। সংসদের প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করুন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আজ তথা বিরোধী দলের যে আট দফা, তা যেকোনো মুহূর্তে এক দফায় পরিণত হতে বাধ্য হবে। তার আগেই আপনারা নিজেদের সংশোধন করবেন এবং সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন।’

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল সিলিন্ডার গ্যাস, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জামায়াতে ইসলামীর মহিলা শাখার নেতারাও অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের: শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় ০৫:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬