ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

রাজশাহীতে ডিবির অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গত ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৯টা ২০ মিনিটে রাজশাহীর চারঘাট থানাধীন বালাদিয়ার গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় ৩ নম্বর অভিযুক্ত মো. তোফাজ্জল হোসেনের পুকুরপাড়ে অবস্থিত একটি টিনের ছাপড়া ঘরে তল্লাশি চালিয়ে মো. বিপুল মোল্লা, মো. সুনীল সরকার ও মো. তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে ৪৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. বিপুল মোল্লা রাজশাহীর চারঘাট থানার বালাদিয়ার গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। মো. সুনীল সরকার একই গ্রামের মো. বিশু সরকার ওরফে বেলালের ছেলে এবং মো. তোফাজ্জল হোসেন একই থানার উত্তর ভাটপাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

রাজশাহীতে ডিবির অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ১১:৪২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬