ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

অবসরে গেলেন র‌্যাবের ৮ম মহাপরিচালক

অতিঃ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল- মামুন, বিপিএম (বার), পিপিএম,অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ অপরাহ্নে র‌্যাব ফোর্সেস এর ৮ম মহাপরিচালক হিসেবে দীর্ঘ ২ বছরের অধিক সময় সফলভাবে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন অতিঃ আইজিপি  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এসময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অর্নার প্রদান করা হয়।

গত ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে মনোনীত করা হয়। এপ্রেক্ষিতে তিনি র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালকের দায়িত্বভার শেষ করলেন। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ বাংলাদেশ পুলিশ এর সম্মানিত মহাপরিদর্শক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। অতিঃ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম গত ১৫ এপ্রিল ২০২০ তারিখ করোনা মহামারীর মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাঁর দক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনার ফলে র‌্যাব ফোর্সেস অনন্য সফলতা অর্জন করেছে।

পাশাপাশি অপরাধ দূরীকরণে বিভিন্ন সৃষ্টিশীল ও গঠন মূলক পদক্ষেপের কারণে এই বাহিনী দেশের সকল মানুষের নিকট ভূয়সী প্রশংসাও পেয়েছে। অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি র‌্যাব ফোর্সেসকে দেশব্যাপী প্রশংসার উচুঁ স্থানে বসিয়েছেন। তিনি জঙ্গিদেরকে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছিলেন, যা ছিল একটি যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ। এছাড়া, কিশোর অপরাধের বিরুদ্ধে নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কিশোর অপরাধকে সামাজিকভাবে প্রতিরোধ করেছিলেন।

আভিযানিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত আধুনিকায়নের লক্ষে তিনি র‌্যাব ফোর্সেসে বিভিন্ন উন্নত প্রযুক্তি সংযোজনেও ব্যবস্থা গ্রহণ করেন। অতিঃ আইজিপি  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম র‌্যাব ফোর্সেস এ যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়নমুলক কাজ তরান্বিত করেছিলেন। তিনি ফোর্স ব্যারাক, ফোর্স মেস, হাসপাতাল, ডেন্টাল ইউনিট, জিমনেশিয়াম, অতিথিশালাসহ অসংখ্য উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।

এছাড়াও, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ও কোম্পানি পর্যায়ে নতুন নতুন স্থাপনা নির্মাণ কার্যক্রমও সফলভাবে সম্পন্ন করেন। সূদীর্ঘ ২ বছর ০৫ মাসের অধিক সময় অত্যন্ত সফলতার সাথে মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

অবসরে গেলেন র‌্যাবের ৮ম মহাপরিচালক

আপডেট সময় ১১:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২