সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
টাঙ্গাইলে নেতাকর্মীদের নিয়ে থানা ঘেরাও করেছেন ল‌তিফ সি‌দ্দিকী

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে সংসদ সদস্য পদে সদ্য বিজয়ী এবং সা‌বেক মন্ত্রী আবদুল ল‌তিফ সি‌দ্দিকী নেতাকর্মীদের নিয়ে থানা ঘেরাও এবং মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (৯ জানুয়া‌রি) দুপু‌র থেকে সমর্থকদের মুক্তির দাবিতে তিনি এ অবস্থান করছেন। একপর্যায়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও ঘেরাও কর্মসূচিতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল ল‌তিফ সি‌দ্দিকী ব‌লেন, ‘আমার সমর্থক হাসমত আলী‌কে বিনা অপরা‌ধে থানায় আটক রাখা হ‌য়ে‌ছে। এ ছাড়া আরও ক‌য়েকজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিনা শ‌র্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখান থে‌কে যা‌ব না।’

এদিকে এ ঘটনায় টাঙ্গাইল-ময়মন‌সিংহ মহাসড়‌কে প্রায় আট কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

কা‌লিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. কামরুল ফারুক বলেন, ‘হাসমত একজন এজাহারভুক্ত আসামি। অপরাধ ছাড়া কাউকে আটক করা হয়‌নি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

টাঙ্গাইলে নেতাকর্মীদের নিয়ে থানা ঘেরাও করেছেন ল‌তিফ সি‌দ্দিকী

টাঙ্গাইলে নেতাকর্মীদের নিয়ে থানা ঘেরাও করেছেন ল‌তিফ সি‌দ্দিকী

আপডেট সময় ০৪:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪