ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে স্বাধীনতার স্বপক্ষের এই সরকারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শের এ সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার স্বপক্ষের এই সরকারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২২-২০২৩ অর্থ-বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের ১ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে সন্ধ্যায় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, বড়লেখা পৌরসভা মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপডেট সময় ১২:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩