ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষকের সার যাচ্ছে খুচরা দোকানে, সরকারি নীতিমালা কাগজে-কলমে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের শাহরিয়ারের পাহাড়সম দুর্নীতি, পেছন থেকে সাহস যোগাচ্ছেন এমডি ফজলুর রহমান সিলেটে যুবদল নেতা বদরুল হত্যা মামলার দুই আসামি কারাগারে জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সিলেটে মদসহ আটক ২, অটোরিকশা জব্দ শান্তিচুক্তির শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব চাকরির নামে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনসিপি নেতা আরিফুলের বিরুদ্ধে শাড়ি নিয়ে ফের মামলা, তানজিন তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগ মুকসুদপুরের শিক্ষা কর্মকর্তা মাহাতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা চীনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকেরা সত্যনিষ্ঠা, নীতিবোধ ও আদর্শে বলীয়ান ছিলেন। তাঁদের দৃঢ় অবস্থান ও সাহসিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে দেশের মানুষ সংবাদ জানার জন্য বিবিসি ও ভয়েস অব আমেরিকার ওপর নির্ভর করতেন। তখন ভয়েস অব আমেরিকার সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী এবং বিবিসির সাংবাদিক আতাউস সামাদের সংবাদ পরিবেশন মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁদের কণ্ঠে দেশের পরিস্থিতি ও রাজনৈতিক কর্মসূচির খবর শুনতেন মানুষ।

তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি ও গ্রেপ্তারের ঘটনা ঘটলেও গিয়াস কামাল চৌধুরী সাহসের সঙ্গে সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছিলেন। এমনকি তিনি কোথা থেকে সংবাদ পাঠাচ্ছেন, সেটিও গোপন রাখতে হতো। এ ধরনের সাহসিকতা ও পেশাগত নিষ্ঠা তাঁকে মানুষের কাছে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল।

বিএনপির এই নেতা বলেন, সে সময়ের সাংবাদিকেরা ছিলেন নীতিবান, দৃঢ়চেতা ও আপসহীন। তাঁদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলেও অনেকেই আদর্শ থেকে বিচ্যুত হননি। সত্যনিষ্ঠ সাংবাদিকতার এই দৃষ্টান্ত বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ।

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর তাঁর সঙ্গে গিয়াস কামাল চৌধুরীর সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে গিয়াস কামাল চৌধুরীর বক্তব্য দেওয়ার দক্ষতা এবং তরুণদের প্রতি তাঁর স্নেহশীল আচরণ তাঁকে মুগ্ধ করেছিল। গিয়াস কামাল চৌধুরী ছিলেন অভিভাবকসুলভ ব্যক্তিত্বের অধিকারী।

এ সময় গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রুহুল কবির রিজভী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষকের সার যাচ্ছে খুচরা দোকানে, সরকারি নীতিমালা কাগজে-কলমে

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

আপডেট সময় ০৩:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬