ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে পৃথক মামলা, গ্রেপ্তার ২ ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে জমি দখল, লুটপাট ও ঘুষ নেওয়ার অভিযোগ প্রাচুর্যে কৃতজ্ঞতা, সংকটে ধৈর্য—সুরা ফাজরের শিক্ষা সামুদ্রিক নিরাপত্তা জোরদারে জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ বেতন ফুরায় মাস শেষের আগেই, সঞ্চয় ভেঙে ধারদেনায় চলছে চাকরিজীবীদের সংসার ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কৃষকের সার যাচ্ছে খুচরা দোকানে, সরকারি নীতিমালা কাগজে-কলমে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের শাহরিয়ারের পাহাড়সম দুর্নীতি, পেছন থেকে সাহস যোগাচ্ছেন এমডি ফজলুর রহমান সিলেটে যুবদল নেতা বদরুল হত্যা মামলার দুই আসামি কারাগারে

সিলেটে মদসহ আটক ২, অটোরিকশা জব্দ

সিলেটের জালালাবাদ থানার লামাপাড়া এলাকায় শিবের বাজার থেকে বাগজোর- কোম্পানীগঞ্জগামী সড়কে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন জালালাবাদ থানার দখড়ী এলাকার মৃত জমশিদ আলী ও মনোয়ারা বেগমের ছেলে শুকুর মিয়া (৪১) এবং সুনামগঞ্জ সদর উপজেলার কালাইয়া এলাকার নিয়ামত আলীর ছেলে মো. রফিক মিয়া (৩৬)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুকিত মিয়ার নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় জালালাবাদ থানাধীন ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও লামাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা কলমদর আলীর বাড়ির উত্তর পাশে শিবের বাজার থেকে বাগজোর- কোম্পানীগঞ্জগামী পাকা সড়ক থেকে শুকুর মিয়া ও রফিক মিয়াকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় মদ, মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-থ-১১-২৮১০), ১৮ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকা উদ্ধার করা হয়।

এসএমপির মিডিয়া সেল জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালালাবাদ থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৪, তারিখ ২৭ অক্টোবর ২০২৬। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে পৃথক মামলা, গ্রেপ্তার ২

সিলেটে মদসহ আটক ২, অটোরিকশা জব্দ

আপডেট সময় ০৫:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬