ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তকমা দেওয়া বিআরটিএর সেই নুর হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর ‘আমি তোমার যত্ন নেব’ বলে ধর্ষণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, সেই সাপই ছোবল দেবে’ হাইড্রোলিক জ্যাকের ভেতরে ৮৬ লাখ টাকার ইয়াবা, গ্রেপ্তার ১ আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে পৃথক মামলা, গ্রেপ্তার ২ ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে জমি দখল, লুটপাট ও ঘুষ নেওয়ার অভিযোগ প্রাচুর্যে কৃতজ্ঞতা, সংকটে ধৈর্য—সুরা ফাজরের শিক্ষা সামুদ্রিক নিরাপত্তা জোরদারে জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করতে জাপান ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় জাপানের অনুদান সহায়তা-সংক্রান্ত নথিতে স্বাক্ষর ও তা বিনিময় করেন।

ঢাকার জাপান দূতাবাস জানায়, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেওয়া হবে। জাহাজটি সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা আরও বাড়াবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে (২৬ থেকে ২৯ অক্টোবর) স্বাক্ষরিত এই চুক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তকমা দেওয়া বিআরটিএর সেই নুর হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি

আপডেট সময় ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬