ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে পৃথক মামলা, গ্রেপ্তার ২

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের তিনটি পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় সৌরভ চন্দ্র মোহন্ত ও শফিকুল ইসলাম আরিফ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চক করিম (তেলিপাড়া) এলাকায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে একপর্যায়ে তিনটি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্তের বাবা বিশু চন্দ্র মোহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। ৩১ নম্বর এ মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গুজিপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে।

অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে আমিনুল দাপাদার নামে এক ব্যক্তি বাদী হয়ে পীরগঞ্জ থানায় আরেকটি মামলা করেন। ৩০ নম্বর এ মামলায় সৌরভ চন্দ্র মোহন্তকে অভিযুক্ত করা হয়েছে। মামলার পর রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

হামলায় ক্ষতিগ্রস্ত দীনেশ চন্দ্র মহন্ত জানান, সন্ধ্যার দিকে একদল লোক তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনটি ছাগল ও ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা। তাঁরা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “পৃথক দুটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ কেজি এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব

পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে পৃথক মামলা, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৬:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬