ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪ পঞ্চগড়ের ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, অভিযুক্ত ৩ কর্মচারী তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের কর নথি জব্দের নির্দেশ সিসিকে দুর্নীতির মহোৎসব, শত কোটি টাকার লুটপাটে জড়িত ১৪ কর্মকর্তা-কর্মচারী! মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে মৌলভীবাজারে শিক্ষক প্রশিক্ষণ পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ রামপালে বিশেষ অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা

মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে মৌলভীবাজারে শিক্ষক প্রশিক্ষণ

মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে মৌলভীবাজারে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর ২০২৬) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষক (মেন্টর) তৈরিবিষয়ক এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টায় জেলা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাদকের অপব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ আচরণ শনাক্তকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

বক্তারা বলেন, মাদকবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগে একটি মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তাঁরা আরও বলেন, ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ুন।’ শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে মৌলভীবাজারে শিক্ষক প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬