ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ রামপালে বিশেষ অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা পে-ফিক্সেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু সিন্ডিকেট: জিম্মি সাধারণ কর্মচারীরা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

কুমিল্লার মুরাদনগরে চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মুরাদনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর থোল্লা গ্যাস পাম্পের সামনে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। এ সময় জুম্মান হোসেন ওরফে জুম্মান ড্রাইভার (৩৩) ও মো. জসিম (৩০) আটক হন। তাঁদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যান।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাত ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকা থেকে মামুন মিয়া (৪৫) নামে আরেকজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য। তাঁরা বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় কেনাবেচা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক জুম্মান হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুরাদনগর থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

আপডেট সময় ০৬:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬