ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের কর নথি জব্দের নির্দেশ সিসিকে দুর্নীতির মহোৎসব, শত কোটি টাকার লুটপাটে জড়িত ১৪ কর্মকর্তা-কর্মচারী! মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে মৌলভীবাজারে শিক্ষক প্রশিক্ষণ পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ রামপালে বিশেষ অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ

ফাইব্রোস্ক্যান সেবা আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করতে কেএনএস কানাডা (বিডি) ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে নতুন করে সমঝোতা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ১ নম্বর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি)-এর মধ্যে ফাইব্রোস্ক্যান সেবা পরিচালনার বিষয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে এ সমঝোতা হয়। প্রতিষ্ঠান দুটির মধ্যে আগে সম্পাদিত চুক্তি অনুযায়ী, এখন থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট শাখাগুলোতে অনুমোদিত প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফাইব্রোস্ক্যান সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজ্ঞাতসারে অন্য একটি প্রতিষ্ঠান একই উৎস থেকে আনা মেশিন বলে দাবি করে এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ও সরবরাহ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি শাখায় অননুমোদিত ফাইব্রোস্ক্যান মেশিনের মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু করেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট শাখাগুলো থেকে ওই মেশিনগুলো সরিয়ে ফেলার ব্যবস্থাও করা হয়েছে।

রোগীদের নিরাপত্তা, পরীক্ষার নির্ভরযোগ্যতা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বাংলাদেশে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে কেএনএস কানাডা (বিডি)-এর সঙ্গে পুনরায় আলোচনায় বসে। এর ধারাবাহিকতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে নতুন সমঝোতা হয়েছে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্মত ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ আরও জানায়, রোগীদের আস্থা, নিরাপত্তা ও পরীক্ষার নির্ভরযোগ্য ফলাফল নিশ্চিত করা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান অঙ্গীকার। এ কারণে অনুমোদিত যন্ত্রপাতি, যথাযথ ক্যালিব্রেশন, প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং প্রশিক্ষিত ও যোগ্য অপারেটরের মাধ্যমে পরীক্ষা পরিচালনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি) যৌথভাবে ফাইব্রোস্ক্যান সেবার প্রযুক্তিগত মান বজায় রাখা এবং রোগীদের উন্নত ও নির্ভরযোগ্য সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেএনএস কানাডা (বিডি)-এর কান্ট্রি হেড ডা. তাসরীনা রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রশাসন এবং মানবসম্পদ বিভাগের প্রধান অচিন্ত্য কুমার নাগসহ প্রতিষ্ঠান দুটির অন্যান্য কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ

আপডেট সময় ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬