ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে পৃথক মামলা, গ্রেপ্তার ২ ভৈরব থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে জমি দখল, লুটপাট ও ঘুষ নেওয়ার অভিযোগ প্রাচুর্যে কৃতজ্ঞতা, সংকটে ধৈর্য—সুরা ফাজরের শিক্ষা সামুদ্রিক নিরাপত্তা জোরদারে জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ বেতন ফুরায় মাস শেষের আগেই, সঞ্চয় ভেঙে ধারদেনায় চলছে চাকরিজীবীদের সংসার ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কৃষকের সার যাচ্ছে খুচরা দোকানে, সরকারি নীতিমালা কাগজে-কলমে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের শাহরিয়ারের পাহাড়সম দুর্নীতি, পেছন থেকে সাহস যোগাচ্ছেন এমডি ফজলুর রহমান সিলেটে যুবদল নেতা বদরুল হত্যা মামলার দুই আসামি কারাগারে

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রিজভী

জাতীয়তাবাদী যুবদল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

যুবদলের ভবিষ্যৎ ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষার যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজ এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে যুবদল কাজ করে যাবে।

তিনি বলেন, ৪৮ বছর আগে দেশের স্বাধীনতার ঘোষক এবং পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পথপরিক্রমায় সংগঠনটি দেশের তরুণদের অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

রিজভী বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথে বহুবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে। শুধু রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তবুও তাঁরা গণতান্ত্রিক সংগ্রাম ও নিজেদের কর্তব্য থেকে একচুলও পিছপা হননি।

যুবদলের প্রশংসা করে রিজভী বলেন, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। বহু সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে যুবদল নিজেদের বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, আবদুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে আজ যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। তাঁদের সাহসী নেতৃত্ব ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পতনে প্রভাবকের ভূমিকা পালন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে বাড়িঘরে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে পৃথক মামলা, গ্রেপ্তার ২

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রিজভী

আপডেট সময় ০৪:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬