ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪ পঞ্চগড়ের ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, অভিযুক্ত ৩ কর্মচারী তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের কর নথি জব্দের নির্দেশ সিসিকে দুর্নীতির মহোৎসব, শত কোটি টাকার লুটপাটে জড়িত ১৪ কর্মকর্তা-কর্মচারী! মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে মৌলভীবাজারে শিক্ষক প্রশিক্ষণ পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ রামপালে বিশেষ অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা

চাকরির নামে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনসিপি নেতা আরিফুলের বিরুদ্ধে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে এক যুবকের আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. তমাল মানিকগঞ্জ সদর থানা এবং এনসিপির জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত আরিফুল ইসলাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল ইসলামের ছেলে। তাঁর বাড়ি সদর উপজেলার বেংরুই গ্রামে। বর্তমানে তারা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় বসবাস করেন।

ভুক্তভোগী মো. তমাল তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, আরিফুল ইসলাম তাঁকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আউটসোর্সিং সুপারভাইজার পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। চাকরির জন্য জামানত হিসেবে দুই লাখ ৫০ হাজার টাকাও নেন তিনি। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান কে এস এফ ট্রেড লিমিটেডের অফিসিয়াল প্যাডে ২০২৫ সালের ২৭ নভেম্বর একটি নিয়োগপত্র দেওয়া হয় তাঁকে। সেটি নিয়ে হাসপাতালে যোগদান করতে গেলে তমাল জানতে পারেন, তাঁর নামে দেওয়া ওই নিয়োগপত্রটি ভুয়া। পরে টাকা ফেরত চাইলে আরিফুল নানা অজুহাত দেখান। আবার চাকরি দেওয়ার কথা বলে তাঁকে ঘোরাতে থাকেন। একপর্যায়ে তাঁকে চাকরি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এরপর গত ২৪ অক্টোবর ফোনে তমাল টাকা ফেরত চাইলে তাঁকে গালাগাল ও বিভিন্ন ধরনের হুমকি দেন আরিফুল ইসলাম। পরে নিজের জীবনের নিরাপত্তার আশঙ্কায় তিনি গত শনিবার মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি করেন। পাশাপাশি এনসিপির জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে কে এস এফ ট্রেড লিমিটেডের ম্যানেজার নাসিম হাওলাদার বলেন, মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে লোকবল সরবরাহের ঠিকাদার কে এস এফ ট্রেড হলেও সেখানে নতুন করে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। পুরোনো লোকবল দিয়েই আউটসোর্সিংয়ের কাজ চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। তবে তিনি লোকবল নিয়োগের জন্য তদবির করেছিলেন। নাসিম হাওলাদার আরও বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে তমাল নামে কাউকে সুপারভাইজার পদে নিয়োগপত্র দেওয়া হয়নি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। ওই অভিযোগের কোনো ভিত্তি নেই। ষড়যন্ত্র করে তমালকে দিয়ে কেউ ওই অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তিনি গতকাল সোমবার আদালতে মানহানির মামলা করেছেন।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বিষয়টি যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি একজন উপপুলিশ পরিদর্শককে (এসআই) তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

চাকরির নামে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনসিপি নেতা আরিফুলের বিরুদ্ধে

আপডেট সময় ০৪:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬