ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডব, তৃতীয় লিঙ্গের ৪ জন গ্রেপ্তার

চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগে তৃতীয় লিঙ্গের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের ৮ নম্বর রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের, সি ব্লক, ৮ নম্বর রোডে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল।

সেই তথ্য পেয়ে দুপুরে তৃতীয় লিঙ্গের ৪ জন সেখানে উপস্থিত হয়। বাড়িতে গিয়েই তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করেন।

তখন পাত্রী নিজে তৃতীয় লিঙ্গের ৪ জনকে ১৫শ টাকা দেন। কিন্তু এই টাকা পেয়ে তারা আরও বেশি চিৎকার চেঁচামেচি শুরু করে এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে। এ সময় ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেন পাত্রী। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তারা দরজায় ধাক্কা ও লাথি মারা শুরু করে। একপর্যায়ে সেই ঘর বাইরে থেকে বন্ধ করে দিয়ে বিয়ে বাড়ির পাত্রীসহ অনেককে অবরুদ্ধ করে রাখেন তারা।

পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং তৃতীয় লিঙ্গের ৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেওয়া সেই দেড় হাজার টাকাও জব্দ করা হয়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডব, তৃতীয় লিঙ্গের ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩