ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইব্রাহিমের বিরুদ্ধে টেন্ডার কারসাজি ও মাহমুদুলের ১২০ কোটি আত্মসাৎ: বিএডিসির প্রকল্পে তোলপাড় সংস্কার শেষে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র হস্তান্তর করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ আমাদের বদলে যাওয়া জীবনের গল্প: আমরা কি সত্যিই ভালো আছি? স্কুল ফিডিংয়ের ডিম-রুটি ভাগাভাগির ভিডিও প্রকাশ করায় সন্ত্রাসবিরোধী মামলায় আসামি হলেন সাংবাদিক পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণার দাবি চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের নানা প্রতিশ্রুতি ও উৎসবের আমেজে ‘আদর্শ উচ্চ বিদ্যালয়’ ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণার দাবি চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো পৌরসভাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে ১৫-২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের দল পাঠানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান চেম্বারের পরিচালনা পর্ষদের নেতারা।

সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, প্রায় দুই বছর ধরে পৌর এলাকায় ডেঙ্গু রোগী শনাক্ত হলেও গত কয়েক মাসে পরিস্থিতির অবনতি হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বাড়ছে। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো এবং ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ময়লা-আবর্জনা, জমে থাকা পানি এবং চলমান ড্রেনেজ উন্নয়নকাজের বিভিন্ন স্থানে জমে থাকা পানি মশার প্রজননস্থল তৈরি করছে।

সংগঠনটি ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান প্রকাশ, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের বিরুদ্ধে টেন্ডার কারসাজি ও মাহমুদুলের ১২০ কোটি আত্মসাৎ: বিএডিসির প্রকল্পে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণার দাবি চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের

আপডেট সময় ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬