ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ ব্যাংক, শনিবার খোলা সার-বিদ্যুতের সংকট তুলে ধরে প্রতিপক্ষকে জামায়াত প্রার্থীর প্রশ্ন এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১ হাজার কলাগাছ ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা না ফেরার দেশে পাড়ি জমালেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান ওমরাহ করতে গিয়ে ফেরা হলো না, রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শিক্ষক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

রাজশাহী অঞ্চলের পাবনা জেলার লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) খন্দকার শফিকুল ইসলাম, এসআই (নিঃ) মো. সফি উদ্দিন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পদ্মা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর দায়িত্ব পালন করেন।

ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রতিবছর আশ্বিনের পূর্ণিমাকে কেন্দ্র করে ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনা করে। চলতি বছর ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের নির্ধারিত নদী ও সমুদ্রসীমায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বিপণন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ সময়ে বিপুলসংখ্যক মা ইলিশ প্রজননের উদ্দেশ্যে নদীতে প্রবেশ করে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদী ও জলসীমায় নজরদারি ও অভিযান পরিচালনা করবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দে অভিযান চালানো হবে। কর্মহীন নিবন্ধিত জেলে পরিবারকে খাদ্যসহায়তার আওতায় ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

তবে মাঠপর্যায়ে অনিবন্ধিত জেলে, সহায়তা প্রাপ্তিতে ঘাটতি এবং ঋণের কিস্তির চাপসহ নানা সমস্যার কথা উঠে এসেছে। সংশ্লিষ্টদের মতে, নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়ার পাশাপাশি ভবিষ্যতে জেলেদের জীবিকা ও দেশের ইলিশ সম্পদ আরও সমৃদ্ধ হতে পারে। এ জন্য জেলে, ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আপডেট সময় ০৮:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬