ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ ব্যাংক, শনিবার খোলা সার-বিদ্যুতের সংকট তুলে ধরে প্রতিপক্ষকে জামায়াত প্রার্থীর প্রশ্ন এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১ হাজার কলাগাছ ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা না ফেরার দেশে পাড়ি জমালেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান ওমরাহ করতে গিয়ে ফেরা হলো না, রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শিক্ষক

সংস্কার শেষে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র হস্তান্তর করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সংঘটিত ভাঙচুর ও ধ্বংসযজ্ঞের পর মাত্র সাত দিনের ব্যবধানে সংস্কারকাজ শেষ করে কেন্দ্রটিকে আগের স্বরূপে ফিরিয়ে আনা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এই সেবামূলক প্রতিষ্ঠানটি রাড্ডা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, রাড্ডা একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান, যা সম্প্রতি রাতের অন্ধকারে একটি বিশৃঙ্খলাকারী দল বা গ্রুপের দ্বারা ভাঙচুরের শিকার হয়েছিল। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁদের নজরে আসার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সফর শেষে ঢাকায় অবতরণের পরপরই বিকেলে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখেন।

ঘটনার পর দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ব্যক্তিগত উদ্যোগে রাড্ডাকে আগের রূপে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পরের দিন থেকেই সংস্কার ও আধুনিকায়নের কার্যক্রম পরিচালনা করে মাত্র সাত দিনের মধ্যে একটি সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সেবামূলক এই প্রতিষ্ঠানের কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য প্রথম দিন থেকেই কর্তৃপক্ষকে ভেতরে বসিয়ে সেবা চালু রাখার চেষ্টা করা হয়েছে। এখানে মায়েরা ও শিশুরা নিয়মিত সেবা এবং টিকা নিতে আসছেন। আজ সংস্কার ও আধুনিকায়ন করা স্বাস্থ্যসেবা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে রাড্ডা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

সংস্কার শেষে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র হস্তান্তর করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট সময় ০৮:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬