ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হকের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) খায়রুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্সের মাদকবিরোধী অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, বিকেল ৫টা ১০ মিনিটে জেলার ধোবাউড়া থানাধীন দক্ষিণ মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, আনুমানিক মূল্য ১ লাখ টাকা, ১০ গ্রাম কথিত হেরোইন, আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকাসহ তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. একরামুল ইসলাম (৩৮), পিতা মৃত আবদুল মতিন, মাতা মোছা. রাবিয়া খাতুন, সাং-ঘিলাগড়া এবং মো. জয়নাল আবেদীন (৪০), পিতা মো. আবদুল হাই, মাতা জহুরা খাতুন, সাং-উত্তর রাণীপুর। তাঁরা দুজনই ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার বাসিন্দা।
মো. রাসেল ফকির, ময়মনসিংহ ব্যুরো প্রধান 






















