অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে কী হয়েছে, তা নিয়ে আলোচনা করতে চাই না। তবে এখন যেভাবে পুঁজিবাজার এগিয়ে চলেছে, এভাবে চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে।
রবিবার (৪ অক্টোবর) রাজধানীর কেআইবিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ (ওয়ার্ল্ড ইনভেস্টরস উইক) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত দিনের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে আগামী এক বছরের মধ্যে একটি সুসংগঠিত, গভীর ও আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যাংক খাতের ওপর চাপ কমে আসবে।
তিনি আরও বলেন, ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন করা শুধু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একক দায়িত্ব নয়। এ জন্য একটি সমন্বিত ‘ইকোসিস্টেম’ গড়ে তুলতে হবে।
অতীতে প্রতিটি প্রতিষ্ঠান আলাদাভাবে কাজ করায় সমন্বয়হীনতা তৈরি হয়েছিল উল্লেখ করে এখন সবাইকে একই ছাতার নিচে এসে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক 





















