ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড ঋণ নয়, জলবায়ু মোকাবিলায় অনুদান চান প্রধানমন্ত্রী ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার

কঙ্গোতে গির্জায় বোমা হামলা, নিহত ১০

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) গির্জায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলীয় কাসিন্দিতে একটি পেন্টেকোস্টাল গির্জায় বোমা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

এদিকে বোমা হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত বিদ্রোহীদের দায়ী করেছে কঙ্গো সরকার। সোমবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মানুষ রোববারের উপসনায় অংশ নিতে ওই গির্জায় উপস্থিত ছিলেন এবং সেসময় হওয়া ওই বোমা হামলায় ১০ জন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে আরও ৩৯ জন আহত হয়েছেন।

বিবিসি বলছে, গির্জায় বোমা হামলার পেছনে অ্যালায়িড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) নামে একটি বিদ্রোহী গোষ্ঠী জড়িত বলে জানিয়েছে কঙ্গোর সামরিক বাহিনী। এডিএফ হলো পূর্ব কঙ্গোর সবচেয়ে কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি।

এদিকে এক বিবৃতিতে কঙ্গোলিজ সরকার বোমা হামলার ‘কঠোর নিন্দা’ করে বলেছে, ‘এই হামলা এডিএফ সন্ত্রাসীরা চালিয়েছে’। ‘ঘৃণ্য এই সন্ত্রাসী কর্মকাণ্ডে’ হতাহতদের শোকাহত পরিবারের প্রতি ‘গভীর সমবেদনাও’ প্রকাশ করেছে সরকার। এছাড়া ডিআর কঙ্গোতে জাতিসংঘের মিশন কাসিন্দিতে ‘কাপুরুষোচিত এবং ঘৃণ্য হামলার’ নিন্দা জানিয়েছে। হামলার ঘটনাটি নিয়ে তাদের মন্তব্যে কঙ্গোর সামরিক মুখপাত্র অ্যান্টনি মুয়ালুশাইয়ের কথাই প্রতিধ্বনিত হয়েছে।

অ্যান্টনি মুয়ালুশাই বলেছিলেন: ‘এটি স্পষ্ট যে, এডিএফ সন্ত্রাসীরাই এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। কঙ্গোর সশস্ত্র বাহিনীর বেশ কয়েকটি অভিযানে তারা বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে’। মুয়ালুশাই আরও বলেছেন, গির্জাতে হামলা চালাতে ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ ব্যবহার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের

কঙ্গোতে গির্জায় বোমা হামলা, নিহত ১০

আপডেট সময় ০২:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩