ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: পবিপ্রবি উপাচার্য মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে অপপ্রচার, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে আহসানুল হাবিবের নিয়ন্ত্রণে উত্তরা ব্যাংকের সিবিএ, ১৭ বছরেও হয়নি নির্বাচন গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আবুল বাশারকে ঘিরে নানা অভিযোগ ক্যাডার-নন-ক্যাডার দ্বন্দ্বে ১৪ বছর ধরে অচলাবস্থা গণপূর্তে এনবিআর সদস্য মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বেনামে বন্ড প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে: গোলাম পরওয়ার নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে সংস্কার, জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬ পেলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের নাহিদ উজ্জামান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা ও শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাহিদ উজ্জামান মানবিক মূল্যবোধ, শিক্ষা ও জ্ঞানচর্চার প্রসার, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬’-এ সম্মানিত হয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে South Asia United Organization (SAUO)-এর পক্ষ থেকে মো. নাহিদ উজ্জামানের হাতে বিশেষ সম্মাননা, স্বর্ণপদক এবং ১ লাখ টাকা সমমূল্যের একটি স্বর্ণের চেইন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। তাঁর দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

মো. নাহিদ উজ্জামান দীর্ঘদিন ধরে শিক্ষা ও জ্ঞানচর্চার প্রসার, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন মানবিক উদ্যোগের পাশাপাশি তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রেও তিনি কাজ করে আসছেন।

বিশেষ করে শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের জন্য বই পড়ার সুযোগ তৈরি, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং শিক্ষামূলক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও তাঁর অংশগ্রহণ রয়েছে।

আয়োজক সংগঠন South Asia United Organization (SAUO)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে কাজ করে যাওয়া ব্যক্তিদের উৎসাহিত করা এবং তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সম্মাননা আয়োজন করা হয়েছে। তাঁদের মতে, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হলে অন্যরাও সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত হবেন।

মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬ এবং স্বর্ণের চেইন উপহার পাওয়ায় মো. নাহিদ উজ্জামানকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। এ সম্মাননা তাঁর ভবিষ্যৎ সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: পবিপ্রবি উপাচার্য

মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬ পেলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের নাহিদ উজ্জামান

আপডেট সময় ০৩:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬