ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ নির্ঘুম রাতে আচমকা গাছ ভেঙে মৃত্যু গৃহবধূর, প্রাণে বাঁচলেন স্বামী-শি’শু ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি ডিজিটাল দক্ষতা ও প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে বাংলাদেশ ও গুগলের আলোচনা আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের তাগিদ ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ: সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, শাহাবুদ্দিন-মামুনের বিরুদ্ধে কিশোর অপরাধ ঠেকাতে কুমিল্লায় রাতভর অভিযান, আটক ৩৭৯

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

অব্যাহত ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও তুষারপাতের কারণে নেপালের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটক ও পর্বতারোহীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানানো হয়েছে।

সাময়িক ভ্রমণ সতর্কতায় বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধস হচ্ছে। কোথাও কোথাও তুষারপাতের কারণে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।

পরিস্থিতির কারণে নেপালের কর্তৃপক্ষ মানাং, তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও ভিমথাংসহ কয়েকটি এলাকায় ট্রেকিং সাময়িকভাবে বন্ধ করেছে বলে জানিয়েছে দূতাবাস।

পোখারা ও আশপাশের এলাকাতেও বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং কাছাকাছি ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মুস্তাং, জোমসোমসহ অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের গান্ডাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি নিয়মিত জেনে নিতে বলা হয়েছে। কারণ, স্বল্প সময়ের নোটিশেও এসব এলাকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

আন্নাপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের আগে আবহাওয়া ও সড়ক পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

যারা ইতিমধ্যে দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান করছেন, তাঁদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি যাচাই এবং ট্যুর অপারেটর ও কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এই ভ্রমণ সতর্কতা কাঠমান্ডু ও এর আশপাশের এলাকার জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছে দূতাবাস। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দূতাবাস। প্রয়োজন হলে পরবর্তী সতর্কতা বা হালনাগাদ তথ্য জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

আপডেট সময় ০১:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬