ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীকণ্ঠে প্রেমের অভিনয়, সেনা সদস্য সেজে ৭ লাখ টাকা হাতিয়ে গ্রেপ্তার টিটু ডিবি সেজে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ‘ফিল্মি’ স্টাইলে মারধর! পিকনিক করে ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৭ শিক্ষার্থী জুলাইয়ের দুই শহীদ পরিবারকে গাভী দিলেন এমপি মনিরুল হক চৌধুরী শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী আহসানগঞ্জে তিন লাইনবিশিষ্ট আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা গ্রামীণ জীবিকা ও জলবায়ু সহনশীলতায় ১১২ মিলিয়ন ডলারের প্রকল্প চালু গণপূর্তে আবু নাসেরের দাপট, টেন্ডার ও প্রকল্পে অনিয়মের অভিযোগ অথরাইজড অফিসার ইলিয়াস-রাফিউলের বিরুদ্ধে ২০ লাখ টাকার রফাদফার অভিযোগ

জুলাইয়ের দুই শহীদ পরিবারকে গাভী দিলেন এমপি মনিরুল হক চৌধুরী

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার মুরাদনগরের দুই শহীদ পরিবারকে গাভী উপহার দিয়েছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর মুন্সেফবাড়ি কার্যালয়ের সামনে দুই পরিবারের সদস্যদের হাতে অস্ট্রেলিয়ান জাতের দুটি গাভী বুঝিয়ে দেওয়া হয়।

কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম কাজীর ছেলে নাজমুল কাজী চব্বিশের গণঅভ্যুত্থানের ১৮ জুলাই ঢাকার কাজলা এলাকায় পুলিশের গুলিতে মারা যান। একই উপজেলার ফুলঘর গ্রামের মনির মিয়ার ছেলে আবুল হোসেন ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান।

নাজমুল কাজীর বাবা সেলিম কাজী ও আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তারের কাছে গাভী দুটি বুঝিয়ে দেওয়া হয়। পিকআপের মাধ্যমে গাভী দুটি মুরাদনগরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুটি পরিবারকেই গাভী লালন-পালনের জন্য পৃথক দুটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গাভী উপহার দেওয়ার পর মনিরুল হক চৌধুরী এমপি বলেন, ‘বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীজন। জুলাইকে বিএনপি ধারণ করে, লালন করে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে জুলাই পরিবারগুলোর পাশে থাকা হচ্ছে। মুরাদনগরের এই দুটি শহীদ পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি বলেছি, শহীদ আবুল হোসেনের স্ত্রীকে চাকরির ব্যবস্থা করে দিতে। কিন্তু তারা চাকরি করতে অস্বীকৃতি জানায় এবং দুটি দুধের গাভী দেওয়ার কথা বলে। তারপর থেকেই আমি তাদের বাড়িতে আমার কর্মীদের পাঠাই, গাভী রাখার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করে দিই এবং আজ দুটি অস্ট্রেলিয়ান জাতের গাভী তাদের বুঝিয়ে দিলাম। মুরাদনগরে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যও কর্মীদের বলেছি। আমি জুলাইয়ের অসচ্ছল শহীদ পরিবারগুলোকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলব। আমি আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

শহীদ নাজমুল কাজীর বাবা সেলিম কাজী বলেন, ‘আমি কুমিল্লা সদরের এমপি মনিরুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি জুলাই শহীদ পরিবারের কথা মনে রেখেছেন।’

শহীদ আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তার বলেন, ‘আমার স্বামী আশুলিয়ায় ৫ আগস্ট পুলিশের গুলিতে মারা যান। লাশটাও আমরা আনতে পারিনি। সেজন্য একজনের পরামর্শে মনিরুল হক চৌধুরী এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি নিজ থেকে আমাদের জন্য গাভী এবং গাভী লালন-পালনের জন্য ঘরও নির্মাণ করে দিয়েছেন। সেজন্য মাননীয় এমপির প্রতি আমাদের দোয়া ও কৃতজ্ঞতা রইল। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীকণ্ঠে প্রেমের অভিনয়, সেনা সদস্য সেজে ৭ লাখ টাকা হাতিয়ে গ্রেপ্তার টিটু

জুলাইয়ের দুই শহীদ পরিবারকে গাভী দিলেন এমপি মনিরুল হক চৌধুরী

আপডেট সময় ০৪:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬