ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউজিসি সদস্য পিবিআই এসআই দেলোয়ারের তদন্ত নিয়ে প্রশ্ন, একতরফা প্রতিবেদনের অভিযোগ পাবনা বিসিকে শামীমের অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে শিল্প মালিক-ব্যবসায়ীদের মানববন্ধন কমিটির বৈধতার বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ, লামায় সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন নোটিশ জারির নামে ঘুষ, কুষ্টিয়ার ভূমি অফিস সহকারী রেজাউলের ভিডিও ভাইরাল আড়াইহাজার ইউআরডিও নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম বন্দরে আওয়ামী লীগের দালাল ইরফান খানকে ঘিরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ গোল্ডেন জিপিএ-৫ থেকে জাপানের MEXT স্কলারশিপ-এক মায়ের ত্যাগ, এক পরিবারের স্বপ্ন আর এক তরুণের সাফল্যের গল্প বরিশাল রেকর্ড কিপার জুয়েল খানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ঘুষ-দুর্নীতির অভিযোগে কমলাপুর কাস্টম হাউসের সহকারী কমিশনার অনিক

শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। রোববার (২৭ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার ডাকবাংলো এলাকায় আয়োজিত কর্মসূচিতে তিনি গাছের চারা রোপণ করেন।

এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়নের জন্য বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতানের নেতৃত্বে প্রেসক্লাবের সাংবাদিকরা জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আ. মোতালেব ও সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ। এ ছাড়া শ্রীপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবুজায়নে জেলা পরিষদের প্রশাসকের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি গাজীপুরের পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তারা।

পরে শ্রীপুর প্রেসক্লাবের সামনেও প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউজিসি সদস্য

শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় ০৪:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬