চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ইরফান খানকে ঘিরে নিয়োগসংক্রান্ত অনিয়ম ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বন্দরের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় তিনি প্রভাব বিস্তার করতেন এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করতেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন—প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও এ তথ্য পাওয়া যায়।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে বন্দর ভবনে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও ইরফান খান রাজনৈতিকভাবে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেন। বিশেষ করে বিভিন্ন নিয়োগকে কেন্দ্র করে তার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। জুনিয়র আউটডোর ক্লার্ক, খালাসি ও অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে বিধিবহির্ভূত হস্তক্ষেপ এবং চাকরি দেওয়ার আশ্বাসের মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে।

অভিযোগকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে সেখানে কারা জড়িত ছিলেন, কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, নিয়োগ-সংক্রান্ত নথি, ব্যাংক লেনদেন, অডিট রিপোর্ট এবং সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্র পর্যালোচনা করলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

এদিকে ইরফান খানের রাজনৈতিক যোগাযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ থাকলেও সরকার পরিবর্তনের পর তিনি বিএনপিঘনিষ্ঠ হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। ইরফান খান এখন কাক হয়ে ময়ূরের পালক লাগিয়ে নিজের ভোল পাল্টে বিএনপি’র মিথ্যা তকমা লাগাবার চেষ্টা করছে।

চট্টগ্রাম বন্দরের কয়েকটি সূত্র দাবি করেছে, ইরফান খানের কর্মকাণ্ড ও সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো অনুসন্ধান করলে নিয়োগ প্রক্রিয়া, আর্থিক লেনদেন এবং সম্পদ অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। দুর্নীতি দমন কমিশন এনএসআই সহ সংশ্লিষ্ট দপ্তর গুলো এই দুর্নীতিগ্রস্ত প্রতারক ইরফান খানের বিরুদ্ধে তদন্ত করলে বেরিয়ে আসবে ফলে বিড়াল। ইরফান খান চট্টগ্রাম বন্দরে তার মতো মেরে যারা আওয়ামী লীগের দালালি করছে তাদের কাছ থেকে অর্থ নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সারাদেশে অরজগতার পিছনে আর্থিক লেনদেন করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
এ কারণে ইরফান খানকে ঘিরে ওঠা অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিপত্র যাচাই, নিয়োগ প্রক্রিয়ার অডিট এবং প্রয়োজন হলে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে তদন্তের দাবি উঠেছে।

সম্পদের অনুসন্ধানেও প্রশ্ন
ইরফান খানের নামে বা তার সঙ্গে সংশ্লিষ্ট রাজধানী ঢাকা ও চট্টগ্রামে কোনো স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে কি না, বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, জমি কিংবা বিদেশে সম্পদ অর্জনের কোনো তথ্য আছে কি না—এসব বিষয়েও অনুসন্ধানের দাবি রয়েছে। এসব বিষয় নিয়ে ইরফান খানের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তাকে কোনোভাবেই পাওয়া যায়নি। প্রচন্ড অহংকারী আর দেমাগী ইরফান খান মাঝে মাঝে বলেন এই দিন দিন না দিন আরো আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক চট্টগ্রাম বন্দরের অনেক কে আমি দেখে নিব।

চট্টগ্রাম প্রতিনিধি 
























