ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে ১৮ লাখ ৮৩ হাজার ৩৪৫ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

গতকাল বুধবার সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী সালদানদী, শংকুচাইল ও খারেরাসহ বিভিন্ন বিওপির (বর্ডার আউটপোস্ট) দায়িত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালিয়ে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার ৩৪৫ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬