নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির আয়োজিত প্রতিবাদ সভা ও র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে অংশগ্রহণ করেছেন কুমিল্লার ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কাজী তানভীর আহমেদ রাহুলের নেতৃত্বে প্রতিবাদ সভা ও র্যালিতে বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এ সময় কাজী তানভীর আহমেদ রাহুল বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রতিবাদ সভা ও র্যালিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ মাহফুজ আনোয়ার-জেলা প্রতিনিধি, কুমিল্লা 


















