ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লাজুড়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৪১৫ সাজানো সন্ত্রাসের প্রতিবাদে গংগাচড়ায় সদর ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কোন জাদুবলে চেয়ার ধরে রেখেছেন তিতাসের এমডি শাহনেওয়াজ পারভেজ? পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউজিসি সদস্য পিবিআই এসআই দেলোয়ারের তদন্ত নিয়ে প্রশ্ন, একতরফা প্রতিবেদনের অভিযোগ পাবনা বিসিকে শামীমের অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে শিল্প মালিক-ব্যবসায়ীদের মানববন্ধন কমিটির বৈধতার বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ, লামায় সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন নোটিশ জারির নামে ঘুষ, কুষ্টিয়ার ভূমি অফিস সহকারী রেজাউলের ভিডিও ভাইরাল

পাবনা বিসিকে শামীমের অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে শিল্প মালিক-ব্যবসায়ীদের মানববন্ধন

পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম হোসেনের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে তাঁর দ্রুত অপসারণ ও চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিল্প মালিক ও ব্যবসায়ীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পাবনা বিসিক শিল্পনগরী এলাকায় শিল্প মালিক সমিতি, বিসিক শিল্পনগরী, পাবনার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত কর্মকর্তা শামীম হোসেন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত। অবিলম্বে তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই যদি এই বিতর্কিত কর্মকর্তাকে বদলি ও বরখাস্ত না করা হয়, তবে পাবনা বিসিকের সব মিল-কারখানা বন্ধ রেখে আরও কঠোর ও জোরদার আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা জহুরুল ইসলাম বাচ্চু ও আব্দুস সেলিম। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিসিক মিল মালিক আহ্বায়ক কমিটির সদস্য এবং নাসিবের সভাপতি এম এ মান্নান, আব্দুল খালেক, মো. আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, সুক চাঁদ, ভরত ঘোষ, প্রফেসর অলিউল ইসলামসহ প্রায় শতাধিক মিল মালিক ও স্থানীয় ব্যবসায়ী অংশ নেন।

এদিকে, অভিযুক্ত পাবনা বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএম শামীম হোসেন দাবি করেন, সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। আন্দোলনরত শতাধিক মিল মালিক ও ব্যবসায়ীদের প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি তাঁদের প্রকৃত ব্যবসায়ী বা মিল মালিক মনে করি না।’ এ ছাড়া কোনো বক্তব্য দেব না, ‘যে যা পারে করুক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাবনা বিসিকে শামীমের অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে শিল্প মালিক-ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময় ০৬:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬