ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিবি সেজে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ‘ফিল্মি’ স্টাইলে মারধর! পিকনিক করে ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৭ শিক্ষার্থী জুলাইয়ের দুই শহীদ পরিবারকে গাভী দিলেন এমপি মনিরুল হক চৌধুরী শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী আহসানগঞ্জে তিন লাইনবিশিষ্ট আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা গ্রামীণ জীবিকা ও জলবায়ু সহনশীলতায় ১১২ মিলিয়ন ডলারের প্রকল্প চালু গণপূর্তে আবু নাসেরের দাপট, টেন্ডার ও প্রকল্পে অনিয়মের অভিযোগ অথরাইজড অফিসার ইলিয়াস-রাফিউলের বিরুদ্ধে ২০ লাখ টাকার রফাদফার অভিযোগ কৃষক দলের মিছিলে অগ্রভাগে সরকারি কর্মকর্তা হাশেম আলী, উঠেছে বিধিমালা লঙ্ঘনের অভিযোগ

আহসানগঞ্জে তিন লাইনবিশিষ্ট আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা এবং ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে গতকাল রোববার সকাল ১০টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্টেশনের যাত্রীসেবার মান বৃদ্ধি, প্ল্যাটফর্মের উন্নয়ন ও আধুনিকায়ন এবং তিন লাইনবিশিষ্ট নতুন ও আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের বিভিন্ন দিক নিয়ে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি এ অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে অবহেলিত এই স্টেশনটিকে একটি আধুনিক ও মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা আত্রাই-রাণীনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এলাকার সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে অবিলম্বে এখানে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করতে হবে। যাত্রীসেবার মান বৃদ্ধি, প্ল্যাটফর্মের সম্প্রসারণ ও আধুনিকায়নে রেলওয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং রেলওয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবি সেজে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ‘ফিল্মি’ স্টাইলে মারধর!

আহসানগঞ্জে তিন লাইনবিশিষ্ট আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা

আপডেট সময় ০৪:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬